• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
মো. জোবায়ের হোসেন
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬, ০৬:৫১ বিকাল

মির্জাপুরে ৩০ জন পেশাজীবি পেলেন প্রশিক্ষণ, নগদ অনুদান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

টাঙ্গাইলের মির্জাপুরে ৩০ জন পেশাজীবি পেলেন ফ্রি প্রশিক্ষণ ও নগদ অনুদান। বাংলাদেশের প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) এর আওতায় এই প্রশিক্ষণ ও নগদ অর্থ অনুদান হিসেবে দেয়া হয়।

শনিবার (১১ জুলাই) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা মিলনায়তন কক্ষে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের তথ্য মতে, ১৭ জন কুমার, ৬ জন বাঁশ ও বেত শিল্পী, একজন যন্ত্রশিল্পী, ২ জন কামার, একজন জুতামেরামতকারী ও ৩ জন নরসুন্দরকে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়। প্রশিক্ষণকালীন দৈনিক ভাতা বাবদ তাদের প্রত্যেক এক হাজার করে টাকা ও প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ১৮ হাজার টাকা করে অনুদান হিসেবে দেয়া হয়েছে।

এছাড়া একই অনুষ্ঠান থেকে একটি এতিমখানাকে ১ লক্ষ ২০ হাজার টাকা, ২০ জনকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা ও ১৯ জনকে বিনা সুদে ৫ লক্ষ ৪০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, বাংলাদেশের প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) এর প্রকল্প পরিচালক আফজাল হোসাইন, টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক শহীদুল্লাহ প্রমুখ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ( ভারপ্রাপ্ত) এ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]