আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ল অ্যালমনাই অ্যাসোসিয়েশন (ইলা)-এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ জিয়া এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম সুমন।
শনিবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে শুরু হওয়া এ নির্বাচনে অ্যাসোসিয়েশনের কয়েক শতাধিক অ্যালমনাই সদস্য স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শেখ মোহাম্মদ শওকত।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়াও ১২টি সম্পাদকীয় পদ এবং ৬টি কার্যনির্বাহী সদস্য পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।
নির্বাচনে অন্যান্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মো. হাসান কায়েস এবং অ্যাডভোকেট মো. মিজানুল হাসান চৌধুরী।
ভোট দিতে আসা অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে আইনজীবী, বিচারক ও আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নির্বাচনের পরিবেশে সন্তোষ প্রকাশ করেন এবং নতুন নেতৃত্বের কাছে সংগঠনটিকে আরও বহুমুখী ও গতিশীল করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর