'ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয় সুন্দর আগামী দেশ গড়ি'– এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে।
এই দিবস উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লাবিব উদ্দিন তালুকদার লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু প্রমুখ। এ সময় বিভিন্ন স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর