• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
সোহেল রানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০৯:০২ রাত

খেলনা গাড়িতে পাচার হচ্ছিল ১২ হাজার ইয়াবা, আটক ১

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে খেলনা গাড়ির ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকা–বগুড়া মহাসড়কে উপজেলার চান্দাইকোনা এলাকায় যাত্রীবাহী বাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালিয়ে ইয়াবাসহ রবিউল আলম সিদ্দিকী নামে একজনকে আটক করেন। আটক রবিউল আলম সিদ্দিকী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দাইকোনা পিংকি পেট্রল পাম্প এলাকায় ঢাকা থেকে কুড়িগ্রামগামী বনফুল পরিবহনের যাত্রীবাহী একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন যাত্রী রবিউল আলম সিদ্দিকীকে আটক করে তার সঙ্গে থাকা একটি খেলনা গাড়িতে তল্লাশি চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। মামলার আসামি রবিউল আলম সিদ্দিকীকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]