ইংল্যান্ডের অধিনায়ক ও তারকা ফুটবলার হ্যারি কেনকে উদ্দেশ্য করে ঢালিউড অভিনেত্রী পরীমনির একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লেখেন, "Harry Kane, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!"
এর আগে আরেকটি ফেসবুক পোস্টে পরীমনি মজার ছলে জানিয়েছিলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তিনি আবারও বিয়ে করবেন। সেই বক্তব্যের ধারাবাহিকতায় ইংল্যান্ডের পরাজয়ের পর হ্যারি কেনকে উদ্দেশ্য করে এই রসাত্মক পোস্ট করেছেন বলে ধারণা করা হচ্ছে।
পোস্টটি প্রকাশের পর থেকেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত এতে ১ লাখের বেশি রিয়্যাকশন এবং প্রায় দেড় হাজার মন্তব্য জমা পড়েছে।
পোস্টটি ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে নানা আলোচনা। কেউ এটিকে নিছক রসিকতা হিসেবে দেখছেন, আবার কেউ হ্যারি কেনকে নিয়ে পরীমনির মন্তব্য নিয়ে মজার প্রতিক্রিয়া জানাচ্ছেন। এদিকে, অনেকের মধ্যেই জল্পনা তৈরি হয়েছে—পরীমনি কি সত্যিই আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন, নাকি পুরো বিষয়টিই ছিল ভক্তদের সঙ্গে করা একটি হাস্যরসাত্মক মন্তব্য।
কুশল/সাএ
সর্বশেষ খবর