ডাকসুর ভিপি সাদিক কায়েম জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার মাধ্যমে ডাকসুর ভিপি পদে থাকার নৈতিকতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান লেখেন, ‘জুলাইয়ের ৯ দফার মধ্যে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের জন্য চাপ দেয় শিবির। কিন্তু আব্দুল কাদের সে বিষয়ে সম্মত হয়নি। পরবর্তীতে আলোচনার ভিত্তিতে লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধের বিষয়ে দফা সংযুক্ত করা হয়। অথচ সেই শিবির এখন সবচেয়ে বড় লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠন।’
তিনি আরও দাবি করেন, ‘জাতীয় নির্বাচনের সময় ডাকসুর বর্তমান ভিপিসহ অধিকাংশ নেতা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেছেন। এখন আবার ডাকসুর ভিপি থাকা অবস্থায় সাদিক কায়েম শিবির থেকে পদত্যাগ করে জামায়াতে যোগ দিয়েছেন এবং দলটির পক্ষ থেকে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হয়েছেন। অথচ জুলাই আন্দোলন ও ছাত্র সংসদ নির্বাচনের আগে তারা লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করেছেন।’
সাদিক কায়েমের পদত্যাগ দাবি করে রাশেদ খান বলেন, ‘সাদিক কায়েম জামায়াতে যোগ দিয়ে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছেন। শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার জন্য তার অনতিবিলম্বে ক্ষমা চাওয়া এবং ভিপি পদ থেকে পদত্যাগ করা উচিত।’
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর