• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪৮ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ০৮:৪২ রাত

‎শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের র‍্যালি ও সমাবেশ ‎ ‎

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

‎শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের র‍্যালি ও সমাবেশ হাবিবুর রহমান খান কুমিল্লা প্রতিনিধি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগরীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা টাউন হল মাঠে র‍্যালিপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ। ‎

সমাবেশে সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সকল শহীদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাদের রক্তের বিনিময়ে অর্জিত আকাঙ্ক্ষা বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ‎‎

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা মহানগরী নায়েবে আমীর মো. মোছলেহ উদ্দিন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক নাবিদ নওরোজ শাহ এবং খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সভাপতি সৈয়দ আব্দুল কাদের জামাল। ‎বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর কর্মপরিষদ সদস্য মু. শাহাদাত হোসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, এনসিপি কুমিল্লা মহানগরীর যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাউছার, কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি ডা. আকিব আব্দুল্লাহ, খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সেক্রেটারি ইলিয়াস বিন হাসেম এবং কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মেদ। ‎

সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা শহীদ আবু সাঈদসহ সকল শহীদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]