• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
এহসানুল হক মিয়া
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬, ০৭:৩২ সকাল

মাদকমুক্ত সমাজ গড়তে প্রতিটি ইউনিয়নে হবে খেলার মাঠ: শামা ওবায়েদ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ফরিদপুরের নগরকান্দায় পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নগরকান্দা উপজেলা পরিষদের হলরুমে নারীদের মধ্যে সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলা হবে, যাতে যুবসমাজ খেলাধুলার মাধ্যমে নিজেদের বিকশিত করতে পারে এবং মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকে।

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়েও গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেলাই মেশিন বিতরণের মাধ্যমে অনেক নারী আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন। পর্যায়ক্রমে এ ধরনের সহায়তা আরও বিস্তৃত করা হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, একদিকে নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ দুটি উদ্যোগ একটি দক্ষ, সুস্থ ও উৎপাদনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

২০২৫-২৬ অর্থবছরের এডিপির অর্থায়নে নগরকান্দা উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

এছাড়াও উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুর রহমান (বাবুল), সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]