• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০৮:৩৯ রাত

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টা, আটক ৬

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে নাশকতার চেষ্টাকালে ছয়জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে চৌদ্দগ্রামের আলকরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার পূর্ব ডেকরা এলাকার কাজী কামালের ছেলে কাজী মনা (২০), ছিনাইমুড়ি এলাকার বাবুল মিয়ার ছেলে মো. হাসান (২০), জয়চাঁদপুর এলাকার মৃত শহিদের ছেলে মো. সজিব, ফেনী পৌর সদরের শান্তি কোম্পানি রোড এলাকার শরীফ উদ্দিনের ছেলে আল আমিন (২০), চৌদ্দগ্রাম উপজেলার আশফালিয়া এলাকার সাইফ উদ্দিনের ছেলে মো. ইলহাম (১৫) এবং ফেনী পৌর সদরের সাহেব বাজার এলাকার আলমগীরের ছেলে আল আমিন (১৫)।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. লুৎফর রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চৌদ্দগ্রাম মডেল থানাধীন ফেনী সীমান্তবর্তী আলকরা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী পদুয়া রাস্তার মাথায় একদল দুর্বৃত্ত নাশকতা সৃষ্টির উদ্দেশে সমবেত হয়।

এ সময় তারা একটি সিএনজিযোগে দাহ্য পদার্থ (মবিল) নিয়ে এসে মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে যান চলাচলে বিঘ্ন ও নাশকতা সৃষ্টির চেষ্টা চালায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানার মোবাইল-৩ ডিউটি অফিসার এসআই শামসুল আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয় জনসাধারণের সহায়তায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ছয়জনকে হাতেনাতে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, মহাসড়কে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত টহল ও নজরদারি জোরদার রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]