• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬, ০৯:৫১ সকাল

পথসভায় এনসিপি নেতার বক্তব্যে ‘জয় বাংলা’, পরে বললেন, ‘সরি, সরি’

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় বক্তব্য শেষে ভুলবশত ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলা শহীদ মিনার চত্বরে আয়োজিত একটি পথসভায়।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, বক্তব্যের শেষ দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে কথা বলার পর তিনি বলেন, ‘এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা।’ স্লোগানটি উচ্চারণের পরপরই নিজের ভুল বুঝতে পেরে তিনি ‘সরি, সরি’ বলতে বলতে দ্রুত মঞ্চ থেকে নেমে যান।

ওই পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান, সুমাইয়া ফারজানাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জে তার কবর জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা এই পথসভায় অংশ নেন।

ঘটনার বিষয়ে এনসিপির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম বলেন, শফিজল ইসলাম এর আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। স্থানীয়ভাবে তার গ্রহণযোগ্যতার ভিত্তিতে তাকে উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বড় কোনো জনসভায় এটিই ছিল তার প্রথম বক্তব্য। নার্ভাসনেসের কারণে তিনি অনিচ্ছাকৃতভাবে ওই স্লোগান উচ্চারণ করেছেন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে শফিজল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]