• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
আসাদ গাজি
শরিয়তপুর প্রতিনিধি
প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬, ০৭:৪৬ বিকাল

শরীয়তপুরে নিখোঁজের একদিন পর খালে ভেসে উঠল যুবকের মরদেহ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শরীয়তপুরের জাজিরা নিখোঁজ হওয়ার একদিন পর রাস্তার পাশের একটি পুকুর থেকে তুহিন সরদার (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (১৮ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া মোল্লাকান্দি গ্রামের রাস্তার পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত তুহিন সরদার ওই গ্রামের মৃত করিম সরদারের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে তুহিন বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

শনিবার দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা সেনেরচর এলাকায় রাস্তার পাশের একটি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি তুহিন সরদারের বলে শনাক্ত করেন।

স্থানীয় সেলিম মাদবর জানান, এর আগেও একবার তুহিনকে উপজেলার জয়নগর এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল। এরপর থেকে তার শারীরিক অবস্থা নিয়ে পরিবার উদ্বিগ্ন ছিল।

প্রতিবেশী সুরুজ মোল্লা বলেন, "গতকাল সকাল থেকে তুহিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ দুপুরে পুকুরে লাশ ভাসতে দেখে সবাই ঘটনাস্থলে ছুটে আসে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এমন মৃত্যু সত্যিই খুবই মর্মান্তিক।"

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com