সরকারের গত পাঁচ মাসের কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীর উদ্দিন পাটোয়ারী। তিনি দাবি করেছেন, এ সময়ে সরকারের সাফল্যের খাতা প্রায় শূন্য, বরং ব্যর্থতার পরীক্ষায় সরকার ‘অটোপাস’ করে চলেছে।
শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাসীর উদ্দিন পাটোয়ারী লিখেছেন, "গত পাঁচ মাসে সরকারের সাফল্যের খাতা প্রায় শূন্য। ব্যর্থতার পরীক্ষায় সরকার অটোপাস করে চলেছে।"
তার এই সংক্ষিপ্ত মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন ব্যবহারকারী পোস্টটি শেয়ার করে নিজেদের মতামত প্রকাশ করছেন।

তবে নাসীর উদ্দিন পাটোয়ারী তার পোস্টে সরকারের কোনো নির্দিষ্ট খাত, নীতি বা সিদ্ধান্তের সমালোচনা করেননি। একই সঙ্গে তিনি তার মন্তব্যের পক্ষে বিস্তারিত কোনো ব্যাখ্যাও দেননি।
এদিকে, এনসিপি নেতার এই বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, এটি নাসীর উদ্দিন পাটোয়ারীর ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত রাজনৈতিক মন্তব্য।
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর