চট্টগ্রাম বন্দরের সিসিটি টার্মিনালে গ্যান্ট্রি ক্রেনের ওয়্যার ছিঁড়ে কন্টেইনার দুর্ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য কেউ হতাহত না হলেও কন্টেইনারটি যে ট্রেলার ট্রাকের ওপর পড়েছে সেটি ক্ষতিগ্রস্থ হয়েছে৷
শনিবার (১৮ জুলাই) রাত ৮টার দিকে সিসিটি-৩ এ একটি বাণিজ্যিক জাহাজ থেকে আমদানি করা কাঠবোঝাই কন্টেইনার খালাসের সময় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বন্দর জেটিতে নোঙর করা বাণিজ্যিক জাহাজ ‘চেং হাই’ থেকে গ্যান্টি ক্রেন দিয়ে কাঠবোঝাই লং কন্টেইনার নামানোর কাজ চলছিল। হঠাৎ কিউ গ্যান্ট্রি ক্রেন-৪ এর ক্যাবল ছিঁড়ে কন্টেইনারটি ইয়ার্ডে থাকা একটি ট্রেলার ট্রাকের ওপর পড়ে। দুর্ঘটনায় কোন হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বন্দর কর্তৃপক্ষ বিডি২৪লাইভকে জানিয়েছে, ঘটনার পর পরই এর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিশেষ কারিগরি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাতেই দুর্ঘটনাকবলিত কন্টেইনারটি নিরাপদ অপসারণ এবং ইকুইপমেন্উ দ্ধারের কাজ শুরু হয়েছে ।
কর্তৃপক্ষ আরও জানান, সিসিটি-৩ এর দুর্ঘটনা স্থানটি ছাড়া বন্দরের অন্যান্য সব বার্থে কন্টেইনার হ্যান্ডলিং ও সার্বিক অপারেশনাল কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক ও সচল রয়েছে।
তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর