জুড়ীতে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা জোরদারকরণে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্বোধন মনিরুল ইসলাম, মৌলভীবাজার মৌলভীবাজার জেলার জুড়ীতে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা জোরদারকরণে জুড়ী থানা এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরে থানায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন জুড়ী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিএনপি নেতা নাজমুল ইসলাম, মামুনুর রশীদ, ব্যবসায়ী রোশমত আলম প্রমুখ।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর