• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২৮ সেকেন্ড পূর্বে
নূর-ই-আলম সিদ্দিক
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬, ০৮:২১ রাত

ইউএনও খোদাদাদ হোসেনের বদলীর খবরে জুলাই যোদ্ধার মিষ্টি বিতরন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম খোদাদাদ হোসেনের বদলীর খবরে মিষ্টি বিতরণ করেছে জুলাই যোদ্ধারা। রোববার দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করতে দেখা গেছে তাদের।

এসময় জুলাই যোদ্ধাদের অসম্মানসহ নানা অভিযোগ তোলেন মিষ্টি বিতরণকারীরা। জানা গেছে, গত ১৬ জুলাই উপজেলা পরিষদ হলরুমে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় স্থানীয় জুলাই যোদ্ধারের ডেকে নিয়ে তাদের বসতে দেয়া হয়নি। এ নিয়ে উপজেলা জুড়ে সমালোচনার জন্ম দেয়।

জুলাই যোদ্ধারা বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ভাইরাল হয়ে যায়। ১৬ জুলাই’২৬ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চার্জ অফিসার জোনাল সেটেলমেন্ট অফিস ফরিদপুরে বদলী করা হয়। রোববার উপজেলায় বিষয়টি জানাজানি হলে মিষ্টি বিতরণ করা হয়। জাতীয় যুবশক্তির উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাবেক বৈষম্যবিরোধী আন্দোলন কমিটির উপজেলার মুখ্য সংগঠক মোবাশ্বের মীম বলেন, যোগদানের পর থেকে উপজেলার উন্নয়ন কাজ স্থবির হয়ে যায়।

তিনি প্রতি কার্য দিবসে দুপুরে ১টার পরে তাকে আর অফিসে পাওয়া যায় না। ফলে অসংখ্য মানুষ তাদের প্রয়োজনীয় কাজ করতে এসে হয়রানীর শিকার হয়েছেন। এসব নিয়ে আমরা কথা বলেছিলাম। গত ১৬ তারিখে জুলাই শহিদ দিবসে আমাদেরকে ডেকে নেয়া হয়। আমরা জুলাই যোদ্ধারা সেখানে যাই। আমাদের বসতে না দিয়ে আমাদের অসম্মান করা হয়।

এ ঘটনা নিয়ে সাবেক বৈষম্যবিরোধী আন্দোলনের উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সানাউল কবির স্বাদ তার ফেসবুক আইডিতে অভিযোগ করে লেখেন, জুলাই যোদ্ধাদের ডাকার নামে অদ্ভুত নাটক করে প্রশাসন। নাগেশ্বরীর শতশত জুলাই যোদ্ধাদের উপেক্ষা করার সাহস প্রশাসন কোথা থেকে পায়। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। উল্লেখ্য- ৩৫ বিসিএস-এর কর্মকর্তা এইচ এম খোদাদাদ হোসেন চলতি বছরের ১২ মে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com