• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৬ মিনিট পূর্বে
আবুবকর সম্পদ
জবি প্রতিনিধি
প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬, ০৪:০৫ দুপুর

গবেষণা অনুদান পেলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মাস্টার্স (থিসিস), এমফিল ও পিএইচডি শিক্ষার্থী এবং গবেষকদের মাঝে গবেষণা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ সময় গবেষণা অনুদানপ্রাপ্তদের মধ্যে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ০৩ নং যুগ্ম-আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।

সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে গবেষণা অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, গবেষণা, ছাত্রকল্যাণ, অর্থ ও হিসাব, বহিরাঙ্গণ কার্যক্রম, আইসিটি সেল, পিআরআইপি, আইকিউএসি-এর পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মো. শাহরিয়ার হোসেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এমফিল ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, তার গবেষণার বিষয় ‘ওমেন এক্সসেস টু ইনফরমেশন ইন বাংলাদেশ : এ স্টাডি ওন ইউনিয়ন ডিজিটাল সেন্টার’

গবেষণা অনুদান গ্রহণের পর মো. শাহরিয়ার হোসেন বলেন, "এই গবেষণা অনুদান আমাকে আরও দায়িত্বশীলভাবে গবেষণাকাজ পরিচালনায় উৎসাহিত করবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের জন্য কার্যকর গবেষণার মাধ্যমে ইতিবাচক অবদান রাখাই আমার লক্ষ্য।"

তিনি আরো বলেন, “ ছাত্রদল নেতারা কেবল রাজপথ নয়, একাডেমিক উৎকর্ষতায় নিবেদিত প্রাণ। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতা থেকে কর্মী সকলের মধ্যেই এই স্পৃহা কাজ করবে।”

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গবেষণাকে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ইতিবাচক এবং ভবিষ্যৎ গবেষকদের অনুপ্রাণিত করবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]