• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩৭ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ০৪:২৩ দুপুর

সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা ব্যবহারে ইতিবাচক ফল পাওয়ার দাবি করে রাজধানীতে এ ধরনের নজরদারি আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ট্রাফিক আইন ভঙ্গের চারটি ক্ষেত্রে সাফল্যের কথা জানিয়ে, শিগগিরই আরও দুটি অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, এআই ক্যামেরার মাধ্যমে মামলা দেওয়ার পর রাজধানীর সড়কে উল্টো পথে গাড়ি চালানো, ট্রাফিক সিগন্যাল অমান্য করা, জেব্রা ক্রসিংয়ের নিয়ম না মানা এবং যেখানে-সেখানে গাড়ি পার্কিংয়ের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে।

এ সাফল্যের ধারাবাহিকতায় আগামী দিনে সিট বেল্ট না বাঁধা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারকে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে পুলিশের।

বর্তমানে রাজধানীর ১৬টি গুরুত্বপূর্ণ স্থানে ৩৭টি এআই ক্যামেরা চালু রয়েছে। ডিএমপির দাবি, এসব ক্যামেরা চালুর পর উল্টো পথে যান চলাচল প্রায় বন্ধ হয়েছে। তবে পথচারীদের অনিয়ন্ত্রিতভাবে সড়ক পারাপার এবং যাত্রী ওঠানামার জন্য বাসের সড়ক দখল করে দাঁড়িয়ে থাকার প্রবণতা নিয়ন্ত্রণে এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে।

এই পরিস্থিতিতে পুরো রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক প্রযুক্তির আওতায় আনতে দেড় হাজারের বেশি এআই ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করেছে ডিএমপি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান বলেন, "উল্টো পথে গাড়ি চালানোকে আমরা সবচেয়ে গুরুতর ট্রাফিক অপরাধ হিসেবে বিবেচনা করি। পর্যায়ক্রমে আরও কিছু বিষয় যুক্ত করা হবে। সিট বেল্ট না বাঁধা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারও নজরদারির আওতায় আসবে।"

পাইলট প্রকল্পের অভিজ্ঞতার কথা তুলে ধরে পুলিশ জানায়, বিদ্যুৎ বিভ্রাট এবং ভারী বৃষ্টির সময় এআই ক্যামেরা পরিচালনায় সমস্যা দেখা দেয়। বিশেষ করে জলাবদ্ধতার কারণে যানবাহনের গতি কমে গেলে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটে।

এ বিষয়ে আনিসুর রহমান বলেন, "মাঝেমধ্যে বিদ্যুৎ চলে যায়, আবার বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এসব পরিস্থিতিতে ট্রাফিক সিস্টেম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। তবে এসব সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে আমরা কাজ করছি।"

এদিকে রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলের বিপক্ষে অবস্থান নিয়েছে ডিএমপি। এ ধরনের যানবাহন বন্ধে সরকারের নীতিগত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে মহানগর পুলিশ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]