নড়াইলের লোহাগড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারগুলো পেয়েছে শিক্ষা বৃত্তি, বাইসাইকেলে, সেলাই মেশিন ও বসতঘরের মতো গুরুত্বপূর্ণ সহায়তা। প্রধানমন্ত্রীর কার্যালয় বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা”” কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে এ সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড় ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা আলী আকবর, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. ইমরান হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শম জামশেদ আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহামুদ আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. সেলিম জাহাঙ্গীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমির মওলানা হাদিউজ্জামান, সহকারী সেক্রেটারি হাফেজ ইমরান হোসেন প্রমুখ।
আলোচনা শেষে শিক্ষা বৃত্তি, বাইসাইকেলে ও সেলাই মেশিন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারগুলো হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় লোহাগড়া উপজেলার ১টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বসতঘর প্রদান করা হয়েছে। পাশাপাশি ৪ জন অসহায় ও হতদরিদ্র পরিবারের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়, যা তাদের স্বাবলম্বী হওয়ার পথে নতুন সম্ভাবনা তৈরি করবে। এছাড়া ৪০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থী এককালীন শিক্ষাবৃত্তি পেয়েছে। শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে ৬ জনকে দেওয়া হয়েছে বাইসাইকেলও।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর