বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে স্পেন। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুবাদে দলটি পেয়েছে ৫১ মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজমানি। তবে এই জয়ে শুধু স্প্যানিশ ফুটবলাররাই নন, বড় অঙ্কের অর্থ জিতেছেন কয়েকজন পরিচিত তারকাও। তাদের মধ্যে অন্যতম মিয়া খলিফা।
নিউইয়র্ক পোস্ট এর প্রতিবেদন অনুযায়ী, ফাইনালের আগে স্পেনের জয়ের পক্ষে বাজি ধরেছিলেন মিয়া খলিফা। স্পেনের শিরোপা নিশ্চিত হওয়ার পর তিনি মোট ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ১৬.৫ লাখ ডলার) ফেরত পান।
ফাইনাল দেখতে মাঠেও উপস্থিত ছিলেন মিয়া। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের জার্সি পরা কয়েকটি ছবি প্রকাশ করেন।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘বিশ্বাস রেখেছি এবং জিতেছি। আমার দেশকে নিয়ে আমি ভীষণ গর্বিত, যদিও আমার শরীরে এক ফোঁটাও স্প্যানিশ রক্ত নেই।’
পোস্টের একটি ছবিতে তার বাজির স্লিপও দেখা যায়। সেখানে দেখা যায়, তিনি স্পেনের জয়ের ওপর ১০ লাখ মার্কিন ডলার বাজি ধরেছিলেন। অডস অনুযায়ী ম্যাচ শেষে তার মোট রিটার্ন দাঁড়ায় ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। পোস্টে মাঠ থেকে তোলা আরও কয়েকটি ছবিও শেয়ার করেন তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর