• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩২ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ০৩:০৯ দুপুর

কুমিল্লায় ১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লায় ১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার হাবিবুর রহমান খান কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে ১৩ বছরের এক শিশু শিক্ষার্থীকে অপহরণের পর চট্টগ্রাম নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলার মূল আসামি মোহাম্মদ রিফাতকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) এক বিশেষ অভিযানে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার হওয়া মোহাম্মদ রিফাত নোয়াখালী জেলার হাতিয়া থানার চৌধুরী গ্রামের ইউছুফ মিয়ার ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার শিকারপুর এলাকার আল-আমিন স্কুল সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্র জানায়, গত ১৪ জুলাই সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার ১ নম্বর মাধবপুর ইউনিয়নের মকিমপুর আব্দুল মতিন খসরু উচ্চবিদ্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে ওই শিশু ভিকটিমকে ফুঁসলিয়ে অপহরণ করেন রিফাত। পরে তাকে চট্টগ্রামের হাটহাজারীর শিকারপুর এলাকায় নিজের ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে একটি কক্ষে নিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভিকটিমের পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করা হয়।

মামলার পর ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য্যের নেতৃত্বে পুলিশ সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে আসামির অবস্থান শনাক্ত করেন। পরবর্তীতে হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মোহাম্মদ রিফাতকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফারুক হোসেন জানান, শিশুটিকে ফুসলিয়ে অপহরণ ও ধর্ষণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভিকটিমের সুরক্ষায় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তার পরিচয় গোপন রাখা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় পাঠানো হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]