সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ন'বেকী ফেরিঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ শামুক জব্দ করেছে বনবিভাগ। বুধবার (২২ জুলাই) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোঃ এরফান উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়।
ঘটনাস্থল থেকে ৭৭ বস্তায় মোট ৩৮৫০কেজি আহরণ নিষিদ্ধ শামুক ও পরিবহনের কাজে ব্যবহৃরিত ট্রাকটি জব্দ করে বনবিভাগ। এসময় ট্রাক চালক খুলনা বটিয়াঘাটার মৌজে আলীর ছেলে মোঃ রিপন (৩২)কে আটক করে।
এবিষয়ে বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ এরফান উদ্দীন বলেন, সুন্দরবন সুরক্ষা ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বনবিভাগ কাজ করে যাচ্ছে। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতা পেলে আমরা আরো সুন্দর ভাবে আমাদের সকল কাজ পরিচালনা করতে পারবো। বুড়িগোয়ালিনী রেঞ্জ কর্মকর্তা মোঃ মশিউর রহমান বলেন, আটককৃত আসামিকে পিওআর মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছে। কোর্টের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত শামুক অবমুক্ত করা হবে।
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বনবিভাগের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,সুন্দরবনে সকল অপরাধ নির্মূলে বনবিভাগ কাজ করে যাচ্ছে। সুন্দরবনে স্মার্ট পেট্রোলিং টিমের পাশাপাশি নিয়মিত টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে বনবিভাগের সহযোগি হিসেবে কাজ করা সিপিজি ও ভিটিআরটি টিমকে সুন্দরবনের বাউন্ডারিতে নজরদারি বাড়াতে নির্দেশনা দেয়া হয়েছে। উল্লেখ্য, বিগত ৮ মাসে শ্যামনগর এখন শামুক পাচারের হটস্পট। পাচারকারীরা রুট বদলাচ্ছে পাচারকারীরা,তবে শেষ রক্ষা হচ্ছে না। গত ২৮ এপ্রিল নকিপুর বাজারের ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিস’।
স্থানীয়দের সহায়তায় পুলিশ-বনবিভাগের যৌথ অভিযানে ৫০ বস্তা শামুক-ঝিনুক জব্দ। ৪ঠা ডিসেম্বর রাতে কোবাদক স্টেশনের কঞ্চির খালে হাতে নাতে ধরা ৪টি নৌকা ও ৮ জন শামুক আহরণকারীদের আটক করে বনবিভাগ। ২৭শে নভেম্বর মুন্সিগঞ্জ হাজির মোড়ে পরিত্যক্ত ৮৬০ কেজি জীবিত শামুক। তার কিছুদিন পর ১৮ বস্তা জব্দ। দুটোই নদীতে অবমুক্ত। সর্বশেষ আজ একটি বড় চালান আটক করে বনবিভাগ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর