• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬, ০৪:২৯ দুপুর

শেরপুরে জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে ১৭ পরিবারের মানববন্ধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার শেরপুরে জোরপূর্বক বাড়িঘর ও জমি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী ১৭টি পরিবার। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর এলাকার সড়কে দাঁড়িয়ে তাঁরা এই কর্মসূচি পালন করেন। ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা হলেন শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর (হাতিগাড়া) এলাকার রজব আলী, স্বপন, মেরিনা, ইয়াকুব, বদি, আবদুর রশিদ, মঞ্জিল, মিলন, মোমিন, আরিফ, মনোয়ারা, মালেক ও সিরাজউদ্দৌলা জাম্বুসহ মোট ১৭টি পরিবারের সদস্যরা।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, মৃত হযরত আলীর ছেলে শাহিন ওরফে রাজু, হামছায়াপুর এলাকার মৃত আফছার আলীর ছেলে আকবর ড্রাইভার এবং দহপাড়া এলাকার লাল মিয়ার ছেলে লিটন দীর্ঘদিন ধরে তাঁদের জমি দখলের পাঁয়তারা করছেন। দিনরাত বাজার বা রাস্তা ঘাটে তাঁদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি রাতের আঁধারে দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করছেন অভিযুক্ত ব্যক্তিরা। ভুক্তভোগী বাসিন্দাদের দাবি, কেউ ৫০ বছর, কেউ ৪০ বছর, আবার কেউ ১০ বছর আগে বৈধভাবে মোট ৫৫ শতাংশ জমি কিনে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছেন।

হঠাৎ করেই অভিযুক্ত ব্যক্তিরা ওই জমি নিজেদের বলে দাবি করতে শুরু করেন এবং উচ্ছেদের হুমকি দিচ্ছেন। এ বিষয়ে অভিযুক্ত শাহিন ওরফে রাজু বলে জমির কাগজপত্র আমাদের সব ঠিক আছে। কিন্তু তারা জোর জবর দখল করে আছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]