• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ১১:৩৫ রাত

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি সংবিধান বাস্তবায়ন করছে। প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ছাড়া দেশে কোনো টেকসই রাজনৈতিক পরিবর্তন সম্ভব নয়।

বুধবার (২২ জুলাই) বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা এনসিপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে শহরে পদযাত্রা অনুষ্ঠিত হয়।

জনসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির কঠোর সমালোচনা করে বলেন, ‘২৪-এর আন্দোলনে জীবন দেওয়া মানুষের হত্যাকাণ্ডে অভিযুক্তদের টাকার বিনিময়ে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। খুনিদের রক্ষার জন্য ট্রাইব্যুনালে পছন্দের লোক বসানো হয়েছে। ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি মসজিদ কমিটিও দখল করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বলেছিলাম আবু সাঈদের রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশে আর চাঁদাবাজি ও সন্ত্রাস চলবে না। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দেওয়া হয়েছে।’

সংবিধান ও রাষ্ট্রীয় সংস্কারের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, ‘দেশের ৭০ শতাংশ মানুষের গণভোটের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনার সংবিধান, মুজিববাদী সংবিধান এবং ভারতীয় অ্যাজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে।’

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘২০০ আসনের হিসাব কষে অনেকেরই পাখনা গজিয়েছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে সংস্কার না হলে সেই পাখনা ভেঙে পড়বে।’

সভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মুজাহিদসহ স্থানীয় নেতারা।

এর আগে বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্বর থেকে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]