বগুড়ার শেরপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে শান্ত (৩৬) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের কেল্লা আকন্দপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত একই গ্রামের শাহীন আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলে শান্ত বাড়ির পাশে মাঠে থাকা গরু ফিরিয়ে আনতে যায়। এ সময় হঠাৎ আকস্মিক বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়ে মাঠে পড়ে থাকে। পরবর্তীতে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুসুম্বি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। বজ্রপাতে কিশোর শান্তর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর