র্যাব-৭, চট্টগ্রাম এবং ডিএনসি (নোয়াখালী)'র যৌথ অভিযানে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা সহ ২ জন পেশাদার মাদক কারবারি আটক করা হয়েছে৷ এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ করেছে র্যাব৷
র্যাব-৭, চট্টগ্রাম জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জুলাই রাত ২টা ৩০ মিনিটে র্যাব-৭, চট্টগ্রাম এবং ডিএনসি (নোয়াখালী) যৌথ অভিযানে নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন সেবারহাট বাজারের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে তল্লাশি চালানো হচ্ছিল। চেকপোষ্ট চলাকালে সেবারহাট মধ্যম বাজারস্থ ফেনী টু চৌমুহনী মহাসড়কের দক্ষিণ পাশে ‘সি এফ মোটো এনকে’ নামীয় ২৫০ সিসি'র নম্বর বিহীন একটি মোটর সাইকেল উক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যরা অভিযুক্ত মোঃ সাইফুল (৩৯), পিতা-সামছুল হক এবং মোঃ নজরুল ইসলাম(৪১), পিতা-মোঃ সহিদ উল্যাকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে তল্লাশী করে অভিযুক্তদের কাছ থেকে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ১১ লক্ষ ৮৫ হাজার টাকা। এসময় তাদের মাদক পরিবহনে ব্যবহৃতে সাইকেলটি জব্দ করা হয়।
র্যাব-৭ জানিয়েছে, গ্রেফতারকৃত অভিযুক্তদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর