• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৫:৪৩ বিকাল

ত্বকের যত্নে সিরামের ছোঁয়া, নতুন আঙ্গিকে বাজারে লিলির নতুন সোপ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সিরামের গুণাগুণ এবং ভিটামিন সি, ভিটামিন-ই ও শিয়াবাটারের সমন্বয়ে নতুন ফর্মুলেশনে বাজারে এসেছে রিমার্ক এইচবি লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড লিলির নতুন পণ্য ‘লিলি সিরাম গ্লো সোপ’। ফ্রেঞ্চ রোজ, হোয়াইট জেসমিন ও লেমন স্প্ল্যাশ- তিন ভিন্ন ভ্যারিয়েন্টে বাজারে মিলছে নতুন এ সোপ।

সোপের গুণাগুণের মধ্যে ভিটামিন-সি সিরাম ত্বককে উজ্জ্বল দেখাতে এবং ডার্ক স্পটের দৃশ্যমানতা কমাতে সহায়তা করে। ভিটামিন-ই সিরাম ত্বকের স্বাভাবিক ময়েশ্চার ধরে রাখতে এবং পরিবেশগত ক্ষতিকর উপাদান থেকে ত্বকের সুরক্ষায় সহায়তা করে। আর শিয়াবাটার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে, ফলে ত্বক নরম ও মসৃণ রাখতে ভূমিকা রাখে।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে লিলি সিরাম গ্লো সোপের উদ্বোধন করেন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় মডেল ও চিত্রনায়িকা সাবিলা নূর। আর আনুষ্ঠানিক বাজারজাতকরণের ঘোষণা দেন লিলির চিফ বিজনেস অফিসার-সিবিও আবির আদনান। অনুষ্ঠানে রিমার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নতুন সোপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর বলেন, ‘লিলি বাংলাদেশের সুপরিচিত ও জনপ্রিয় ব্র্যান্ড। এমন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। লিলি সিরাম গ্লো সোপে সিরামের গুণাগুণের পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন ই ও শিয়া বাটারের সমন্বয় পণ্যকে বিশেষ করেছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এই বিশেষত্ব আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই।’ তিনি আরো বলেন, ‘আমার বিশ্বাস লিলি সিরাম গ্লোস সোপ অল্প সময়ের সম্যে মানুষের পছন্দের শীর্ষ সাবান হবে।’

লিলি সোপের নতুন ফর্মুলেশনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে আবির আদনান বলেন, ভোক্তারা প্রতিদিনের স্কিনকেয়ার রুটিনে এখন অনেক বেশি সচেতন। তাঁরা ত্বক পরিস্কারের পাশাপাশি ত্বকের যত্নে ব্যবহৃত উপাদান এবং সেগুলোর উপকারিতা সম্পর্কেও জানতে চান। সেই ভাবনা থেকেই লিলি সিরাম গ্লো সোপের নতুন ফর্মুলেশন ও রিলঞ্চ। বলেন, “লিলি ব্র্যান্ডের প্রতি ভোক্তাদের ভালোবাসা ও আস্থাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। এজন্যই গুণগত মান ও কার্যকর ব্র্যান্ডিংয়ের সমন্বয়ে লিলি দেশের সেরা সাবান ব্র্যান্ড হয়ে উঠব”।

আধুনিক খুচরা বাজারে লিলির ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও নতুন সোপের সম্ভাবনা নিয়ে মডার্ন ট্রেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. হেলাল উদ্দিন বলেন, দেশের আধুনিক খুচরা বিক্রয়ব্যবস্থায় লিলির উপস্থিতি দিন দিন শুধু বাড়ছেই না, শক্তিশালী অবস্থান করে নিচ্ছে। বিভিন্ন সুপারশপ ও রিটেইল আউটলেটে রিমার্কের পণ্যের প্রতি ক্রেতাদের যে আগ্রহ ও ইতিবাচক সাড়া তৈরি হয়েছে, উপাদন ব্যবস্থার মাধ্যমে তা সামাল দিতে রিতিমতো হিমশিম খেতে হচ্ছে। লিলি সিরাম গ্লো সোপের নতুন আগমন ক্রেতাদের এ আবস্থাকে আরো শুধু বাড়াবে না, অন্য মাত্রায় নিয়ে যাবে।

অনুষ্ঠানে রিমার্কের সেলস অপারেশন পরিচালক কামাল হোসেন বলেন, রিমার্কের পণ্য প্রতিনিয়ত গুণগত মান ও বৈশিষ্ট্যে নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছে। এরই মধ্যে বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে এবং ভোক্তাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। আমরা বিশ্বাস করি, এই অগ্রযাত্রায় লিলি সিরাম গ্লো সোপও নিজস্ব গুণে ভোক্তাদের মন জয় করবে এবং বাজারে শীর্ষ স্থান দখল করবে।

ইউএসএ এফিলিয়েটেড ব্র্যান্ড লিলি-এর স্বত্বাধিকারী রিমার্ক এইচবি লিমিটেড বাংলাদেশের বিউটি, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার, বেবি কেয়ার ও হোম কেয়ার পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের সমন্বয়ে প্রতিষ্ঠানটি দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের জন্যও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য উৎপাদন করছে।

উৎপাদন সক্ষমতা ও মান ব্যবস্থাপনার ক্ষেত্রে রিমার্ক ইতোমধ্যে আইএসও, সিজিএমপি ও হালাল সার্টিফিকেশনসহ বিভিন্ন মানসনদ অর্জন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছে। আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশের রেগুলেটরি কমপ্লায়েন্স ও প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে রিমার্ক।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]