• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪০ সেকেন্ড পূর্বে
শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬, ০৭:৩৮ বিকাল

আইনশৃঙ্খলা রক্ষায় জনসম্পৃক্ততা বাড়াতে জয়পুরহাটে টাউন হল সভা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, মাদক, কিশোর গ্যাং, সাইবার অপরাধ ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনগণের সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে নিরাপদ জয়পুরহাট গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারত্ব বিষয়ক টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জয়পুরহাট সরকারি কলেজের হল রুমে রাজশাহী র‍্যাব-৫ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জয়পুরহাট র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাঈদ আনোয়ার রাহী, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহম্মেদ, জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষক পরিষদের সভাপতি কাজী ইমরুল কায়েস ও র‍্যাবের স্কোয়াড কমান্ডার ফাহাদুজ্জামান আকন্দ।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, মাদক, কিশোর গ্যাং, সাইবার অপরাধ ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনগণের সমন্বিত উদ্যোগের উপর আলোচনা করা হয়। পাশাপাশি অপরাধ দমনে তথ্য আদান-প্রদান, পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগ জোরদার করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা জেলার বিভিন্ন সমস্যা নিয়ে মতামত তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস প্রদান করেন । সভায় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]