শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পাওয়া শতভাগ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে সরকারি ভিক্টোরিয়া একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। একাডেমির প্রধান শিক্ষক মো. আব্দুছ ছালামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, "গত বছর পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় আমার বিদ্যালয় থেকে ২৬ জন বৃত্তি পেয়েছিল। এর মধ্যে আটজন ট্যালেন্টপুল এবং বাকি ১৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। আশা করছি আগামীতে পরীক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে এবং ফলাফল আরও ভালো করবে।"
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর