• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬, ০৯:২৯ রাত

গাড়িচালকের মামলায় এমপি নজরুলের গোপন ভিডিও নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলায় কথিত অনৈতিক সম্পর্ক ও গোপন ভিডিও ফাঁসের সন্দেহকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং গোপন ভিডিও ফাঁসের সন্দেহে সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুল্লাহকে মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়।

এদিকে মামলায় গ্রেপ্তার আসামি রাকিবুল হাসানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পল্লবী জোনাল টিমের উপপরিদর্শক মো. রাকিবুল হুদা আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নাকচ করে দুই কার্যদিবসের মধ্যে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

তদন্ত কর্মকর্তা আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, ঘটনার মূল রহস্য উদঘাটন, জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও বাদীর ভাগ্নির কথিত ভাইরাল ভিডিও উদ্ধারের জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মামলার এজাহার অনুযায়ী, বাদী ওবায়দুল্লাহ পল্লবীর কালশী এলাকার একটি বাসায় থাকতেন এবং সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করতেন। আত্মীয়তার সূত্রে ওই বাসায় সংসদ সদস্যের যাতায়াত ছিল।

বাদীর অভিযোগ, একপর্যায়ে সংসদ সদস্যের সঙ্গে তার ভাগ্নির কথিত অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে তিনি পরিবারকে জানান এবং সংসদ সদস্যকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তাকে হুমকি দেওয়া হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, মগবাজারভিত্তিক একটি চক্র সংসদ সদস্য ও ওই তরুণীর কিছু ‘অপ্রীতিকর ভিডিও’ সংগ্রহ করে ব্ল্যাকমেইল করছিল। এসব ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ওবায়দুল্লাহ জড়িত—এমন সন্দেহে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

মামলার বর্ণনা অনুযায়ী, গত ১৪ জুলাই সকাল ১১টার দিকে আসামি আমিনুর রহমান কৌশলে ওবায়দুল্লাহকে ড্রয়িংরুমে ডেকে নেন। সেখানে অন্য আসামিরা একজোট হয়ে তাকে লাঠি দিয়ে মারধর করেন। একপর্যায়ে আমিনুর তাকে মেঝেতে ফেলে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

ওবায়দুল্লাহর মা তাহমিনা ও ছোট বোন মীম এগিয়ে এসে চিৎকার শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ওবায়দুল্লাহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এদিকে মামলাটি তদন্ত করে আগামী ২৮ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পল্লবী থানা-পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]