• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬, ০৮:৪১ সকাল

রাষ্ট্রপতি পদকে ব্যক্তি নয়, প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদকে বিএনপি কোনো ব্যক্তির মাধ্যমে নয়, বরং একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রপতি পদকে একটি প্রতিষ্ঠান হিসেবে দেখি। আমরা দেখেছি, তিনি যথাযথ মর্যাদার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেছেন এবং আমাদের সরকারকে সহযোগিতা করেছেন।’

জুলাই গণ-অভ্যুত্থানের আগে সাহাবুদ্দিনের ভূমিকা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি যেহেতু স্বৈরাচারী সরকারের সময়ে নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন, তাই সে সময় তাঁর ভূমিকা নিয়ে কিছু সমালোচনা ছিল।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের আগে ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সংকটের সময়ে রাষ্ট্রকে সাংবিধানিক ধারায় রাখার ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসার দাবি রাখে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘এটাও সত্য যে, অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রপতিকে যথাযথভাবে ও মর্যাদার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি।’

রাষ্ট্রপতির সাংবিধানিকভাবে পদত্যাগের অধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্যগত কারণ বা অন্য যেকোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখন তা গেজেট আকারে প্রকাশ করা হবে। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এ সময় সংবিধান ও বিধি অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

সবকিছু সাংবিধানিক বিধান অনুযায়ী হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]