হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।সংবাদ শিরোনাম
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানা গেছে।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন একটি ময়লার স্তূপে আগুনের খবর পাওয়া যায়। এর ৩ মিনিটের মধ্যে বিমানবন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর