• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
মোঃ রবিন খান
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০৫:৫৪ বিকাল

শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার। এমন মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের জন্য দেশজুড়ে নানা উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ১০ লাখ মেয়েকে সাইকেল উপহার, ৩০ হাজার কম্পিউটার বিতরণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও প্রতিদিন সাড়ে ৩৮ টাকার খাবার প্রদান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষা মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষকদের এমপিওভুক্তির মাধ্যমে শিক্ষা খাতে গুরুত্ব দেওয়ার সূচনা করেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও শিক্ষার উন্নয়নে কাজ করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাঁর নির্দেশনায় মেয়েদের জন্য সাইকেল বিতরণসহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রথম ধাপে ভালো ফলাফল করা ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে কম্পিউটার দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশজুড়ে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক'সহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]