• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১০ মিনিট পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬, ০৯:০৪ রাত

গুরুতর সংক্রমণে ভুগে সুস্থতার পথে জেসমিন ভাসিন

ছবি: সংগৃহীত

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেসমিন ভাসিন সম্প্রতি দুবাইয়ে গুরুতর সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। একটি পডকাস্টে তিনি জানান, শুরুতে অসুস্থতাকে গুরুত্ব না দেওয়ায় পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে চিকিৎসকেরা প্রথমে গুরুতর রোগের আশঙ্কাও করেছিলেন।

জেসমিন বলেন, দুবাই পৌঁছানোর দিন সন্ধ্যায়ই শরীর খারাপ লাগতে শুরু করে। পরদিন সকালে হালকা জ্বর আসে। তিনি ভেবেছিলেন, দীর্ঘ ভ্রমণের ক্লান্তির কারণেই এমন হচ্ছে। সে অনুযায়ী ওষুধ খান এবং স্যালাইনও নেন। কিন্তু টানা তিন দিন জ্বর না কমায় শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।

অবশেষে তিনি প্রেমিক ও অভিনেতা আলি গোনি এবং বন্ধুদের হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তার শরীরে গুরুতর সংক্রমণ হয়েছে। জেসমিনের দাবি, যেখানে সিআরপি (CRP) মাত্রা সাধারণত ০ থেকে ৫-এর মধ্যে থাকে, সেখানে তার ক্ষেত্রে তা প্রায় ৩২৩-এ পৌঁছেছিল। পাশাপাশি অন্ত্রের একটি অংশে প্রদাহও ধরা পড়ে।

অভিনেত্রী জানান, প্রথম দিকে দুবাইয়ের চিকিৎসকেরা একটি জটিল ও গুরুতর অসুস্থতার আশঙ্কার কথাও বলেছিলেন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে তিন দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ভারতে ফিরে চিকিৎসা চালিয়ে যান।

বর্তমানে তিনি অনেকটাই সুস্থ হলেও গত কয়েক মাসকে জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি বলে উল্লেখ করেছেন। জেসমিনের ভাষায়, গত দেড় মাসে বারবার অসুস্থ হওয়ার কারণে এখনও পুরোপুরি সুস্থ আছেন বলতেও ভয় লাগে। তিনি মনে করেন, অতিরিক্ত কাজের চাপের কারণে শরীর বারবার তাকে বিশ্রাম নেওয়ার সংকেত দিচ্ছিল।

জেসমিন অসুস্থ হওয়ার সময় আলি গোনিও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছিলেন। তিনি লিখেছিলেন, প্রিয় মানুষটিকে কষ্টে দেখতে তার খুব কষ্ট হচ্ছে এবং জেসমিনের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে প্রার্থনা চেয়েছিলেন। সেই পোস্টের পর অসংখ্য ভক্ত অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য যে, জেসমিন ভাসিন ভারতীয় টেলিভিশনের পরিচিত অভিনেত্রী। ‘টশন-এ-ইশক’, ‘দিল সে দিল তক’ এবং ‘নাগিন ৪’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া ‘বিগ বস ১৪’ ও ‘খতরোঁ কে খিলাড়ি’-তে অংশ নিয়ে আরও আলোচনায় আসেন। টেলিভিশনের পাশাপাশি তিনি তামিল, তেলুগু, কন্নড় ও পাঞ্জাবি ভাষার কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্যও দর্শকদের কাছে তিনি সমান জনপ্রিয়।

সূত্র: আনন্দবাজার

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]