শেরপুরের স্বনামধন্য আয়কর আইনজীবী ও জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র প্রতিষ্ঠাকালীন সদস্য এডভোকেট আব্দুল হালিম ফকির (৮৫) আর নেই।
সোমবার (২৭ জুলাই) সকাল সোয়া ১০ ঘটিকায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি কিছুদিন ধরে বয়সজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে স্বজ্জন মানুষ হিসেবে পরিচিত প্রয়াত আব্দুল হালিম ফকির পেশাগত জীবনে শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ জেলায় কর আইনজীবী হিসেবে অত্যন্ত সুনামের কাজ করেছেন। তিনি শেরপুর ও জামালপুর জেলার কর আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সদস্য এবং সভাপতির দায়িত্ব পালন করেছেন। এক সময় তিনি বাংলাদেশ কর আইনজীবী সমিতির কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি হিসেবে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেছেন।
সোমবার (২৭ জুলাই) রাত ১০টায় শেরপুর সদরের পাকুড়িয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাড়ীতে নামাজে শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে পরিবারের সদস্যসরা জানিয়েছেন। তার মৃত্যুতে বাংলাদেশ কর আইনজীবী সমিতি কেন্দ্রিয় কমিটি, শেরপুর ও জামালপুর জেলা কর আইনজীবী সমিতি, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর