• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ০৬:১৭ বিকাল

বরগুনা জেলায় এবার ১৪৬টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শারদীয় দুর্গোৎসবের আর মাত্র ৫দিন বাকি। বরগুনা জেলায় এবার ১৪৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় ৯টি বেশি। শেষ মুহূর্তের ব্যস্ততায় দিন পার করছেন মৃৎশিল্পীরা। রঙের কাজ শেষে এখন চলছে প্রতিমাকে সর্বোচ্চ সুন্দর করে সাজিয়ে তোলার কাজ।

কাশফুল জানান দিচ্ছে শরৎ এসেছে। হিন্দু শাস্ত্র মতে, এবার দেবী দুর্গা হাতিতে চড়ে মর্ত্যে আগমন করবেন। বছর ঘুরে এই উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। নতুন জামা-কাপড় কেনা, মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন, মঙ্গল কামনায় প্রার্থনা আর প্রিয় খাবারে উৎসব উদযাপনের অপেক্ষায় প্রহর গুনছেন সব বয়সের মানুষ।

সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত বরগুনায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের আশা প্রকাশ করেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষও।

স্থানীয় সমাজসেবক মো. আবুল কালাম আজাদ বলেন, "বরগুনা সম্প্রীতির জেলা। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে পূজা উদযাপন করে। আশা করি এবারও শান্তিপূর্ণভাবে পূজা হবে।"

নিরাপত্তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর প্রস্তুতি। জেলা পুলিশ, নৌ-বাহিনী, এসআরবি, আনসার ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন বলেন, "১৪৬টি মণ্ডপের প্রতিটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা তৎপর রয়েছি।"

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. অনিমেষ বিশ্বাস বলেন, "শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে জেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন।"

আগামী ১৬ অক্টোবর বোধন পূজার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব শুরু হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]