ক্রাউন সিমেন্ট নিয়ে এলো ‘প্রিয় প্রবাসী’ ক্যাম্পেইন। মূলত প্রবাসীদের দেশের মাটিতে নিজের বাড়ি নির্মাণের স্বপ্ন পূরণে তাঁদের পাশে থাকার লক্ষ্যেই এই বিশেষ আয়োজন।
এই ক্যাম্পেইনের বিশেষ দিকগুলোর মধ্যে রয়েছে- সিমেন্ট ক্রয়ে আকর্ষণীয় ক্যাশব্যাক, দেশব্যাপী সিমেন্ট ডেলিভারি ফ্রি, নির্মাণ কাজে বিশেষজ্ঞের পরামর্শ, ঢাকা এয়ারপোর্টে অভ্যর্থনা ও আপ্যায়ন এবং ঢাকা এয়ারপোর্ট থেকে বাড়িতে যাওয়া- আসায় ট্রান্সপোর্টে বিশেষ ছাড়।
প্রবাসী ভাই-বোনেরা দূরদেশে থাকেলও, তাঁদের স্বপ্নের বাড়ি গড়তে ক্রাউন সিমেন্ট পাশে থাকবে ঠিক পরিবারের মতো। এই ক্যাম্পেইনে অংশ নিতে প্রবাসীদের গুগল প্লে স্টোর থেকে ‘Crown Cement” অ্যাপটি ডাউনলোড করে প্রিয় প্রবাসী অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ক্যাম্পেইনের বিস্তারিত সকল তথ্য অ্যাপেই পাওয়া যাবে।
এই ক্যাম্পেইনের প্রচারের অংশ হিসেবে একটি বিজ্ঞাপন নির্মাণ করা হয়েছে। যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রাশেদ সীমান্ত।
সম্প্রতি এই উপলক্ষ্যে আয়োজিত এক এমওইউ সাইনিং সিরিমনিতে উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্ট গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (CFO) মোহাম্মদ আহসান উল্লাহ এফসিএ, ক্রাউন সিমেন্টের জিএম (ব্র্যান্ড ও মার্কেটিং) নোমান আশরাফী রহমান, ক্রাউন সিমেন্টের এজিএম ফজলুর রহমান সুমন (ব্র্যান্ড) এবং বিজ্ঞাপনী সংস্থা অ্যাডপেরিয়েন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আশরাফুল আলম সুজন।
এই বিষয়ে রাশেদ সীমান্ত বলেন, ‘ক্রাউন সিমেন্টকে ধন্যবাদ, এই চমৎকার উদ্যোগটি গ্রহণ করার জন্য। আমি এই ক্যাম্পেইনের অংশ হতে পেরে খুবই আনন্দিত। আমার দৃষ্টিতে প্রবাসী মানেই একেকজন যোদ্ধা। যাঁরা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন নিজের পরিবার এবং দেশকে ভালো রাখার জন্য। সেই বীরদের জন্য কিছু করতে পারা সত্যিই সৌভাগ্যের। সর্বোপরি ক্রাউন সিমেন্টকে আবারও ধন্যবাদ "রেমিটেন্স বীরদের" জন্য এই দারুণ উদ্যোগটি গ্রহণ করার জন্য।’
উল্লেখ্য, ‘ক্রাউন সিমেন্ট প্রিয় প্রবাসী’ ক্যাম্পেইনটির কমিউনিকেশন ও স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত রয়েছে বিজ্ঞাপনী সংস্থা অ্যাডপেরিয়েন্স লিমিটেড।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর