• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬, ০১:১৪ দুপুর

৩০ ব্যাংকের গ্রাহকদের জন্য স্বস্তির খবর

ছবি: সংগৃহীত

টানা দুই দিন বন্ধ থাকার পর দেশের প্রায় ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশের সব সেবা পুনরায় পুরোদমে চালু হয়েছে। পরিচালনকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে আইটিসির অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। ফলে গ্রাহকরা আগের মতোই বিভিন্ন ধরনের লেনদেন করতে পারবেন।

এদিকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ব্যাংক এশিয়ার পক্ষ থেকেও খুদে বার্তার মাধ্যমে জানানো হয়, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি সচল হয়েছে। গ্রাহকদের স্বাভাবিকভাবে লেনদেন করার অনুরোধ জানানো হয়।

এর আগে রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম স্থানান্তরের কাজের কারণে প্রায় ৩০টি ব্যাংকের কার্ড ও বিভিন্ন লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে এটিএম, পিওএস মেশিন ও কার্ডভিত্তিক লেনদেনসহ কয়েকটি ব্যাংকিং সেবা ব্যাহত হয়।

সে সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলো গ্রাহকদের খুদে বার্তার মাধ্যমে জানিয়েছিল, ১০ অক্টোবর দুপুর ১২টার পর এসব সেবা পুনরায় চালু হতে পারে। এতে গ্রাহকদের মধ্যে ভোগান্তি ও অনিশ্চয়তা তৈরি হয়।

পরিস্থিতি বিবেচনায় স্থগিত থাকা সেবাগুলো দ্রুত সচল করতে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর পক্ষ থেকে কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হয়। এরই অংশ হিসেবে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পরিচালককে তলব করা হয়।

পরে মঙ্গলবার রাত ৯টার দিকে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিউ-ক্যাশ নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণ কাজের কারণে কয়েকটি ব্যাংকের লেনদেন সেবা ব্যাহত হওয়ায় গ্রাহকরা ভোগান্তিতে পড়েন। গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কার্ডভিত্তিক সেবাগুলো দ্রুত সচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনার কয়েক ঘণ্টার মধ্যেই কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা পুরোপুরি সচল হয়। ফলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর গ্রাহকরা আবার স্বাভাবিকভাবে কার্ড ও অন্যান্য লেনদেন সেবা ব্যবহার করতে পারছেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]