• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
মোঃ আনোয়ার হোসেন আকাশ
রাণীশংকৈল প্রতিনিধি
প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ০১:১৬ দুপুর

রানীসংকৈলে অসহায় এতিম কিশোরীদের মাঝে মা-ছাগল বিতরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঠাকুরগাঁওয়ের রানীসংকৈল উপজেলায় অসহায় ও এতিম কিশোরীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ‘বর্ডার ভিলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর উদ্যোগে মা-ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার বিকেলে উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজারে আনুষ্ঠানিকভাবে এই ছাগল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

​উদ্যোগটির সার্বিক বিষয়ে সংগঠনটির কর্ণধার ইসমাম আহমেদ বলেন, ​"আমাদের মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত ও এতিম কিশোরীদের আত্মনির্ভরশীল করে তোলা। এই মা-ছাগলগুলো সঠিকভাবে লালন-পালনের মাধ্যমে তারা নিজস্ব পুঁজি গড়ে তুলতে পারবে, যা ভবিষ্যতে তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে বড় ভূমিকা রাখবে।"

​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তারা প্রতি মাসে একটি করে এমন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে প্রতি মাসের ১৫ তারিখে প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র কিশোরীদের আত্মনির্ভরশীল করতে 'বর্ডার ভিলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন'-এর মাধ্যমে এই ছাগল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]