• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ০৭:০৪ বিকাল

‘গুলশানের চামেলি’ দিয়ে ঢাকাই সিনেমায় মধুমিতা সরকার

ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার নাম লেখাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রে। মোহাম্মদ ইকবাল পরিচালিত নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী। বিষয়টি নির্মাতা ও মধুমিতা সরকার—দুজনই নিশ্চিত করেছেন।

গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন নতুন প্রজন্মের অভিনেত্রী ঢাকার সিনেমায় অভিষেক করেছেন। ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু, সুস্মিতা চট্টোপাধ্যায়ের পর এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন মধুমিতা। এর আগে গত কোরবানির ঈদে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় অভিনেত্রী সৃজা দত্তের।

মধুমিতা সরকার পশ্চিমবঙ্গের জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-তে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে দুই বাংলার দর্শকের কাছে পরিচিতি পান। বিশেষ করে বাংলাদেশেও তাঁর ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয় এই চরিত্রের মাধ্যমে। ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত ‘মেঘবালিকা’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তবে এবারই প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসছেন এই অভিনেত্রী।

‘গুলশানের চামেলি’ সিনেমার গল্প আবর্তিত হবে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের আড়ালে থাকা অন্ধকার বাস্তবতাকে ঘিরে। সিনেমায় একজন যৌনকর্মীর জীবনসংগ্রাম তুলে ধরা হবে, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতাবানদের নির্মম খেলার শিকার হন।

সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে মধুমিতা বলেন, গল্প ও চরিত্র—দুটিই তাঁর খুব পছন্দ হয়েছে। চরিত্রটির মধ্যে একাধিক স্তর থাকায় অভিনয়ের যথেষ্ট সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

নির্মাতা মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরই শুরু হবে শুটিং। আগামী ১ আগস্ট সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে অন্যান্য শিল্পীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিত হতে যাওয়া ‘গুলশানের চামেলি’ সিনেমাটি আগামী বছরের কোনো এক ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। পাঁচ বছর আগে সিনেমাটির ঘোষণা দেওয়া হলেও নানা জটিলতায় এতদিন এর নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি।

এদিকে, দীর্ঘদিনের অপেক্ষার পর এবার বড় পর্দায় বাংলাদেশি সিনেমায় অভিষেক হতে যাচ্ছে মধুমিতা সরকারের। ‘গুলশানের চামেলি’ দিয়েই ঢাকার চলচ্চিত্রে তাঁর নতুন যাত্রা শুরু হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]