• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
নূর-ই-আলম সিদ্দিক
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ০৪:৫৬ দুপুর

কচাকাটায় ১৫ ফুট গাঁজার গাছসহ মাদক কারবারি আটক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুড়িগ্রামের নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলায় মনজু আলম (৫৫) নামের এক মাদক কারবারিকে ১৫ ফুট গাঁজার গাছসহ আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে কচাকাটা থানা ও ভূরুঙ্গামারী থানা পুলিশ এবং স্থানীয় বিজিবির যৌথ অভিযানে কচাকাটার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি থেকে এই মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ এবং গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটক মনজু আলম বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাবাড়ি গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে বলে জানা গেছে। কচাকাটা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও বিজিবির সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করলে মনজু আলমের বাড়ি থেকে প্রায় ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটকাতে এগিয়ে আসা স্থানীয় দুই যুবকের হাতে কামড় দিয়ে আহত করে পালানোর চেষ্টা করেন।

অভিযানকালে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবাদার মোঃ ফরিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এ বিষয়ে এএসপি মুনতাসির মামুন মুন বলেন, সীমান্ত এলাকায় মাদক নির্মূলে বিজিবির সঙ্গে সমন্বয় করে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করা হয়। পরে আটক মনজু আলমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]