• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
মো. আব্দুল্লাহ হক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬, ০৪:৩৯ দুপুর

চুয়াডাঙ্গায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে জাতীয় যুব দিবস উদযাপন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তর ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মিজ মাহমুদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মাসুদ পারভেজ রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা মো. শারমিন আক্তার, চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা হাদী জিয়াউদ্দিন আহমেদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র এবং চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি মো. শরিফুজ্জামান সিজার ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি।

অনুষ্ঠানে যুবকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। প্রশিক্ষিত যুবকদের বিভিন্ন প্রকল্পের আওতায় এসব ঋণ দেওয়া হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গরু মোটাতাজাকরণ, মৎস্য চাষ, গবাদিপশু পালন ও পোশাক তৈরি। পাশাপাশি নিজ উদ্যোগে সফলতা অর্জনকারী আত্মকর্মী ও যুব সংগঠকদের কাজের স্বীকৃতি হিসেবে তাঁদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

আয়োজকেরা জানান, যুবসমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। জাতীয় যুব দিবসের আয়োজনের মাধ্যমে যুবকদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান ও আত্মনির্ভরশীল হওয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টির পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তাঁদের সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]