"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে ফুলবাড়িয়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি)শাওলিন নাহার এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন জাহান।
উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন এর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা জামায়াতের আমির ফজলুল হক শামীম, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এ এস এম পারভেজ রনি সরকার, নারী উদ্যোক্তা আম্বিয়া খাতুন প্রমূখ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং যুবসমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পরে উদ্যোক্তা ও খামারিদের মাঝে মোট ৩ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ প্রাঙ্গণে শেষ হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর