• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
মোতালেব হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ০৪:৫৭ দুপুর

রাজউক কর্মকর্তাদের স্বচ্ছতা ও জনবান্ধব সেবার নির্দেশ প্রতিমন্ত্রীর

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব মনোভাব নিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

বুধবার (২৯ জুলাই) সকালে রাজধানীর গুলশান লেক ও মহাখালীতে রাজউকের ইউআরপি ভবন পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। এ সময় রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং সংস্থাটির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের শুরুতে প্রতিমন্ত্রী কালাচাঁদপুর এলাকায় গুলশান লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সেখানে স্থাপিতব্য স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। পরে তিনি গুলশান-২ এর ১৮ নম্বর সড়কসংলগ্ন লেক এলাকাও ঘুরে দেখেন।

এ সময় তিনি রাজধানীর লেকগুলোকে দূষণমুক্ত ও পরিবেশবান্ধব রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন। এ কাজে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেন তিনি।

পরে মহাখালীতে রাজউকের ইউআরপি ভবন পরিদর্শন করে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা দিতে হলে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনবান্ধব মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, একটি পরিকল্পিত ও টেকসই নগর গড়ে তুলতে সেবার মান বাড়ানোর পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে রাজউকের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]