জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (জবিরিইউ) আহ্বায়ক হিসেবে বিডি২৪লাইভের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু বকর সম্পদ এবং সদস্যসচিব হিসেবে বাংলাদেশের আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহফুজুর রহমান নির্বাচিত হয়েছেন।
সংগঠনের কার্যনির্বাহী কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি এবং উপদেষ্টা মণ্ডলীর সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এ দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে আহ্বায়ক কমিটির সদস্য-১ হিসেবে সৃজন সাহা এবং সদস্য-২ হিসেবে পলি আক্তার দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত জবিরিইউর কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা মণ্ডলীর যৌথ অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা এবং ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে কার্যনির্বাহী কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি ও উপদেষ্টা মণ্ডলীর সর্বসম্মতিক্রমে আবু বকর সম্পদকে আহ্বায়ক এবং মাহফুজুর রহমানকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্যসচিব সংগঠনের সদস্যদের সঙ্গে সমন্বয় করে আগামী সর্বোচ্চ ২০ কর্মদিবসের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করবেন। এ সময় গঠনতন্ত্র, নীতিমালা ও সাংবাদিকতার নৈতিক মানদণ্ড অনুসরণ করে স্বচ্ছ, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের দায়িত্ব তাদের ওপর অর্পণ করা হয়েছে।
সভায় আশা প্রকাশ করা হয়, নবনির্বাচিত আহ্বায়ক আবু বকর সম্পদ ও সদস্যসচিব মাহফুজুর রহমান সংগঠনের সদস্যদের ঐক্য, পেশাদারত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখে জবিরিইউর কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, নবনির্বাচিত আহ্বায়ক আবু বকর সম্পদ বর্তমানে বিডি২৪লাইভের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং সদস্যসচিব মাহফুজুর রহমান বাংলাদেশের আলোর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর