• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২৭ সেকেন্ড পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬, ১১:৪০ রাত

তাহিরপুরে নৌপরিবহন ধর্মঘট প্রত্যাহার, নতুন টোল নির্ধারণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা, পাটলাই ও রক্তি নদীতে নৌযান মালিক, শ্রমিক ও ব্যবসায়ী সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তিন দিনব্যাপী এই ধর্মঘটের পর বৃহস্পতিবার দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংশ্লিষ্ট সংগঠনগুলোর দাবি মেনে নতুন টোল আদায়ের সিদ্ধান্ত হয়। পরে সন্ধ্যায় সংগঠনগুলোর পক্ষে সভাপতি ও সম্পাদকরা নৌপরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

উপজেলা প্রশাসনের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যাদুকাটা নদীর ফাজিলপুর টোল ট্যাক্স বাবদ পাথরের ক্ষেত্রে প্রতি টনে ৮০ পয়সা ও বালুর ক্ষেত্রে প্রতি ফুটে ৩০ পয়সা নেওয়া হবে। বিআইডব্লিউটিএ ৩০ টাকা, খাস কালেকশন বাবদ পাথরের ক্ষেত্রে ১ টাকা ৭০ পয়সা এবং বালুর ক্ষেত্রে ৫০ পয়সা আদায় করবে। পাটলাই নদীতে বিআইডব্লিউটিএ প্রতি টনে ৪০ টাকা (এখনও অনির্ধারিত তবে ৪৫ টাকা নেওয়া হবে)। একই নদীতে কুটগাড়ি দুইটিতে (কামালপুর ও ডাম্পের বাজার) ১০০ টনের জন্য ৫০০ টাকা, ২০০ টনের জন্য ১০০০ টাকা এবং ২০০ টনের উপরে ২০০০ টাকা নেওয়া হবে।

ব্যবসায়ী সংগঠনের সভাপতি কামাল মিয়া এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তিনি এর সত্যতা নিশ্চিত করে রক্তি নদীতে চলমান অবস্থায় কোনো টাকা না দেওয়ার ঘোষণা দেন। তিনি সকল সংগঠনকে সুন্দরভাবে পরিবহন ধর্মঘট পালন করার জন্য, এবং প্রশাসন ও শীর্ষস্থানীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, টোল ট্যাক্স, খাস কালেকশন ও বিআইডব্লিউটিএ-এর দায়িত্বশীলরা নতুন সিদ্ধান্ত মেনে টাকা আদায় ও রশিদ দেবেন। তা না হলে আবারও কঠোর আন্দোলন গ্রহণ করা হবে।

সচেতন মহল বলছেন, উল্লেখিত ঘাটগুলো প্রকৃত অর্থে কোনো ঘাট নয়, কারণ এসব ঘাট দিয়ে কোনো মালামাল পরিবহন বা ওঠানামা হয় না। তারা দাবি করেন, ঘাটের নামে চাঁদাবাজি চলে। তাদের মতে, এসব ঘাটের কারণে সরকারের সুনাম নষ্ট হচ্ছে। এই ঘাটগুলো সরকার বন্ধ করলে সরকারের সুনাম বৃদ্ধি পাবে এবং ব্যবসায়ীরাও লাভবান হবেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া জানান, নদী পথে টোল আদায় নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল, সবার সমন্বিত প্রচেষ্টায় তার অবসান হয়েছে। তিনি আশা করেন, আর কোনো সমস্যা হবে না, কারণ সংশ্লিষ্ট সংগঠনগুলোর দাবি মেনে নেওয়া হয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক জানান, নদী পথে টোল নিয়ে যে পরিবহন ধর্মঘট চলছিল তার অবসান হয়েছে। নৌযান মালিক, শ্রমিক ও ব্যবসায়ী সংগঠনের দাবি অনুযায়ী নতুন টোল নির্ধারণ করা হয়েছে, সে অনুযায়ী এসব ঘাটের দায়িত্বশীলরা টোল আদায় করবেন। এর ব্যত্যয় ঘটলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]