• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬, ০২:৩৩ দুপুর

মিথ্যা মামলার পুরোনো সংস্কৃতি এখনো চলছে: সারজিস

ফাইল ফটো

রাজনৈতিক প্রতিপক্ষকে দমাতে মিথ্যা মামলা দেওয়ার পুরোনো সংস্কৃতি এখনো বজায় রয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে সারজিস আলম অতীতের একটি ঘটনার উল্লেখ করে লেখেন, “আওয়ামী লীগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলা দিয়েছিল!”

এরপর বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, “গতকাল হবিগঞ্জের সন্ত্রাসীদের আশ্রয়স্থল গউস এমপির নির্দেশে তার পালিত ছাত্রদল আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়েছে!”

এনসিপি নেতা আরও লেখেন, “সেই পুরনো অভ্যাস! নিজেদের মতো সবাইকে ভাবলে তো হবে না!”

এর আগে বৃহস্পতিবার রাতে হবিগঞ্জে ছাত্রদল ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সারজিস আলমসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ জুলাই বিকেলে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন এবং তাদের কাছে থাকা একাধিক আইফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে, একই ঘটনাকে কেন্দ্র করে এনসিপিও এর আগে ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। দলটির দাবি, সংঘর্ষে সারজিস আলমসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন এবং তাদের এক কর্মী একটি চোখ হারান।

উল্লেখ্য, সারজিস আলমের ফেসবুক পোস্টে উত্থাপিত অভিযোগগুলো তার ব্যক্তিগত বক্তব্য। এ বিষয়ে বিএনপি বা ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]