• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২৭ সেকেন্ড পূর্বে
মোঃ ইসমাইল হোসেন
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬, ১১:২৬ রাত

মানিকছড়ি উপজেলা বিএনপির সম্মেলন, সভাপতি- হাবিব, সাধারণ সম্পাদক-মীর হোসেন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দীর্ঘদিন পর উৎসব মূখর পরিবেশে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলা টাউন হল প্রাঙ্গণে নানা সাঁজসজ্জার মধ্য দিয়ে উক্ত সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব'র সভাপতিত্বে ও সদস্য সচিব মীর হোসেন'র সঞ্চালনয় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপিত ও ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্ট, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংক ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে ১০১ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে হাবিবুর রহমান হাবিবকে সভাপতি ও মো. মীর হোসেেনকে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. নুরুজ্জামান মাস্টারের নাম ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপির তৃণমূল পর্যায়ে প্রাণচাঞ্চল্য ফিরে পাবে বলে মনে করছেন নেতাকর্মীরা।

সম্মেলন শুরুর আগে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা নানা স্লোগানে সম্মেলন স্থলে যোগ দেন। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের আনুমানিকতা শেষ হয়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]