• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ১২:১৫ রাত

দুই প্রেমিকের বাড়িতে জমজ দুই বোনের বিয়ের দাবিতে অনশন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দুই প্রেমিকের বাড়িতে জমজ দুই বোনের বিয়ের দাবিতে অনশন, শেরপুরে চাঞ্চল্য (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নে এক অভাবনীয় ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘনিষ্ঠ দুই বন্ধুর বাড়িতে বিয়ের দাবিতে একই দিনে একযোগে অনশন শুরু করেছে দুই জমজ বোন।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় ইউনিয়নের কাঞ্চনপুর ও কবরস্থানপাড়া এলাকায় পৃথক দুটি বাড়িতে এই অনশন কর্মসূচি শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গাড়িদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডজুড়ে ব্যাপক তোলপাড় ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, অনশনরত দুই বোন গাড়িদহ তালপট্টি (হাটগাড়ি) এলাকার মমিনুর রহমানের মেয়ে। এদের মধ্যে অষ্টম শ্রেণির ছাত্রী এবং একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্রী। বিয়ের দাবিতে কাঞ্চনপুর এলাকার রইসুদ্দিনের ছেলে আরাফাতের বাড়িতে অবস্থান নিয়েছে।

অপরদিকে, তার জমজ বোন গাড়িদহ কবরস্থানপাড়া এলাকার বিপ্লব হোসেনের ছেলে সোহানের (১৫) বাড়িতে অনশনে বসেছে। প্রেমিক আরাফাত ও সোহান উভয়েই দশম শ্রেণির ছাত্র। স্থানীয় অধিবাসীরা জানান, কিশোর বয়সের প্রেম হলেও একই দিনে জমজ দুই বোনের প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন করার ঘটনা এলাকায় আগে কখনো দেখা যায়নি। শনিবার সন্ধ্যায় দুই বোন আলাদাভাবে তাদের প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশনে বসলে মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতা ওই বাড়িগুলোতে ভিড় জমায়।

জমন দুই বোন বলেন, আমাদের পরিবার থেকে বাবা-মা প্রবাসী ছেলের সঙ্গে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে এবং আজেকের দিনের মধ্যে সিদ্ধান্তের কথা জানাতে বলে। কিন্ত আমরা লেখাপড়া করতে চাই। এজন্য আমরা প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাড়িদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) শহিদুল ইসলাম বলেন, বিষয়টি সত্য। তবে ছেলে ও মেয়ে উভয় পক্ষই এখনো নাবালক। আইনগত দিক বিবেচনা করে দুই পরিবারকেই খবর দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি।

বর্তমানে অনশনরত দুই কিশোরী তাদের নিজ নিজ প্রেমিকের বাড়িতে অবস্থান করছে। তবে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনগত জটিলতা এড়িয়ে কীভাবে দুই পরিবার এই সমস্যার সমাধান করবে, সেদিকেই তাকিয়ে আছে এলাকাবাসী।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]