• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
মো. নূর আলম
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬, ০৬:৪১ বিকাল

টাঙ্গাইলসহ চার জেলায় ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের আয়োজনে নূরানী স্কলারশিপ-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। টাঙ্গাইল, জামালপুর, সিরাজগঞ্জ ও ময়মনসিংহ জেলার ২৫টি উপজেলায় পর্যায়ক্রমে আয়োজিত এ পরীক্ষায় এ বছর অংশ নিচ্ছে আট হাজারের বেশি শিক্ষার্থী।

বুধবার (১৮ নভেম্বর) শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২০ নভেম্বর) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র দুটি হলো গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা ও নলিন বাজার দারুস সালাম কওমি মাদ্রাসা। এ দুই কেন্দ্রে বিপুলসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। গোপালপুর উপজেলার পাশাপাশি ভূঞাপুর উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও নলিন বাজার দারুস সালাম কওমি মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে।

সকাল ৯টায় শুরু হওয়া পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্রের সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শেখ মাহদী হাসান শিবলী, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি রবিউল ইসলাম, অর্থ সম্পাদক মুফতি আব্দুর রশিদ ও গোপালপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত মাওলানা নোমান আহমেদ। এ সময় জামায়াতে ইসলামীর গোপালপুর উপজেলা আমির হাবিবুর রহমান, বিভিন্ন নূরানী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ২০১৬ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি ২০১৭ সাল থেকে নিয়মিত নূরানী স্কলারশিপ পরীক্ষা আয়োজন করে আসছে। শিশুদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং ধর্মীয় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি শেখ মাহদী হাসান শিবলী বলেন, ‘শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের মধ্যে পড়াশোনার আগ্রহ, প্রতিযোগিতার মনোভাব ও আত্মবিশ্বাস গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। এ আয়োজন সফল করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হচ্ছে। চলতি বছরও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের জন্য পুরস্কার প্রদানের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]