কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার খুনসহ ডাকাতি মামলায় যাবৎজীবন সাজা ভুক্ত পলাতক আসামি শহীদুল ইসলাম প্রকাশ মাসুদকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম ৷
র্যাব-৭, চট্টগ্রাম জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১ আগষ্ট) সকাল আনুমানিক সাড়ে ৯টায় একটি আভিযানিক দল ফেনী জেলার দাগনভুইয়া থানাধীন সিলনিয়া মাথা এলাকায় অভিযান পরিচালনা করে খুনসহ ডাকাতি মামলায় যাবৎজীবন সাজাওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি শহীদুল ইসলাম প্রকাশ মাসুদ, প্রকাশ মাসুম (৪৫) কে গ্রেপ্তার করে৷
গ্রেপ্তার মাসুম ফেনীর সোনাগাজী থানার দক্ষিণ চরচান্দিয়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে৷
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী জেলার সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর